এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছিলেন রাশমিকা
এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছিলেন রাশমিকা
নিজস্ব প্রতিবেদক
প্রেমের গল্পে কে কাকে আগে মনের কথা জানিয়েছিলেন, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর বিয়ের প্রস্তাবের প্রসঙ্গ উঠলে তো কথাই নেই! এবার নিজেদের প্রেম ও বিয়ের গল্প বলতে গিয়ে মজার এক তথ্য ফাঁস করলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। জানালেন, বিজয় দেবেরাকোন্ডার কাছ থেকে বিয়ের প্রস্তাবের অপেক্ষায় বসে থাকেননি তিনি। বরং নিজেই একটানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছেন! সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর নতুন পর্বের ট্রেলারে এমন খোলামেলা কথোপকথনে মেতেছেন সদ্য বিবাহিত এই তারকা দম্পতি।
ট্রেলারে করণ বিজয় ও রাশমিকাকে তাদের সম্পর্কের গল্প নিয়ে প্রশ্ন করেন। বিজয়কে জিজ্ঞাসা করেন, তিনি কি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে সম্মতি না জানালে বিজয় বলেন, ‘ও-ই বলেছিল, চলো বিয়ে করি।’ আরও পড়ুন নজরকাড়া সাজে তারকাদের দুর্গাপূজা যেমন কাটছে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দুজন আহত প্রকৃতির মাঝে হাসিমুখে শেহতাজ বিজ্ঞাপন এরপর মজার ছলে যোগ করেন, ‘তুমি আমাকে প্রায় ১০০ বার জিজ্ঞেস করেছ।’ করণ তখন রাশমিকার দিকে ফিরে জানতে চান, সত্যিই কি তিনি বিজয়কে এতবার বিয়ের কথা বলেছিলেন? হেসে রাশমিকার জবাব, ‘আমি তো পুরো এক বছর ধরেই ওকে বলেছি।’ তার এই স্বীকারোক্তিতে অবাক হয়ে যান করণ। পরিস্থিতি সামাল দিতে বিজয় বলেন, ‘আমি তো আর খারাপ মানুষ নই!’ দম্পতির এমন খুনসুটিতে ট্রেলারজুড়েই উঠে এসেছে তাদের ব্যক্তিগত জীবনের মজার দিক। বিজয় ও রাশমিকার পরিচয় ২০১৮ সালে, তেলুগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’-এর হাত ধরে। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেন তারা। পর্দায় তাদের রসায়ন দেখে বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে নিজেদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন মুখ খোলেননি এই জুটি। চলতি বছরের
ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের প্রেমের গল্প নিয়ে অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে। তাদের বিয়ের আয়োজনে তেলুগু ও কোডাভা—দুই ঐতিহ্যেরই ছাপ ছিল। এদিকে, রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রানাবালি’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যাচ্ছে বিজয়-রাশমিকাকে। ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি এখন প্রেক্ষাগৃহে চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স