ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৭ ১৪:৫২:৩৪
সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
নিজস্ব প্রতিবেদক


চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’ নিন্দুকদের উদ্দেশে খোঁচা দিয়ে পরী বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত


মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’ পরীমনির মতে, যারা বোধসম্পন্ন মানুষ, তারা ভিডিওটি দেখে এড়িয়ে গেছে। আর যাদের মানসিকতা নিচু, তারাই এটা নিয়ে নেতিবাচক চর্চা করেছে। তিনি বলেন, “দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!” পরীমনি। ছবি : অভিনেত্রীর ফেসবুক ওই লাইভে পরীমনি আরো অনেক কথাই বলেছেন। তবে পরে লাইভটি নিজের পেজ থেকে মুছে ফেলেন তিনি।

আজ সকালে এটা নিয়ে স্ট্যাটাস দিয়েও জানান, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’ প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায়। ‘সেপারেশন’ নামের এই সিনেমায় তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। ডিএ


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ