ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডায় ভা'ঙ'চু'রে'র ঘটনায় জড়িতদের গ্রে'ফ'তা'রে ৭ দিনের আলটিমেটাম আরমানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৮ ১৯:০৩:৩০
রাড্ডায় ভা'ঙ'চু'রে'র ঘটনায় জড়িতদের গ্রে'ফ'তা'রে ৭ দিনের আলটিমেটাম আরমানের রাড্ডায় ভা'ঙ'চু'রে'র ঘটনায় জড়িতদের গ্রে'ফ'তা'রে ৭ দিনের আলটিমেটাম আরমানের
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচএফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত ও মদতদাতাদের সাত দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। এ সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে তদন্তের দায়িত্ব মিরপুর জোন পুলিশের কাছ থেকে সরিয়ে কেন্দ্রীয় কোনো বাহিনীর হাতে দিতে সরকারের কাছে আবেদন করবেন বলে জানান তিনি।

রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন। সংবাদ সম্মেলনে মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, রাড্ডার ঘটনা শুধু মিরপুর বা ঢাকা-১৪ আসনের বিষয় নয়, বরং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন। চাঁদাবাজি, দখলবাজি এবং এসব কর্মকাণ্ডে রাজনৈতিক প্রশ্রয়ের উদাহরণ এ ঘটনা। তিনি বলেন, রাড্ডার ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের বিচারের আওতায় আনা সম্ভব হলে সারা দেশে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য। তিনি বলেন, সাংবাদিকরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করছেন। অথচ মিরপুর জোনের পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না বলে জানাচ্ছে। সম্প্রতি জাতীয় এক দৈনিকে প্রকাশিত

প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই চক্রের সদস্যরা শুধু সক্রিয়ই নয়, প্রকাশ্যে চাঁদাবাজিও করছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এরপরও পুলিশ কেন তাদের গ্রেফতার করতে পারছে না সেই প্রশ্ন তোলেন তিনি। সংবাদ সম্মেলনে পাঁচজনের নাম উল্লেখ করে এমপি আরমান বলেন, চিহ্নিত সন্ত্রাসী পাতেল, লেলিন, হানিফ, রাসেল ও শুভ্রকে সাত দিনের মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা থাকবে না। তিনি আরও বলেন, সাংবাদিকদের প্রতিবেদনে চাঁদাবাজির তথ্য উঠে আসছে এবং জনগণও এ বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। এরপরও জড়িতদের গ্রেফতার না করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী

বাহিনীর সক্ষমতা ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে প্রশ্ন থেকে যায়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান, মহানগরী মজলিসে শূরা সদস্য আলাউদ্দিন সোহেল, জি এম হাফিজুর রহমান প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ