নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীপ্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিন তিনবার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমেদ
নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীপ্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিন তিনবার সাবেক সফল চেয়ারম্যান তোফাইল আহমেদ
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের তিন তিনবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান তোফাইল আহমেদ দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তোফাইল আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন।
ধর্মীয় উৎসবগুলো কেবল আনন্দ উদযাপনের উপলক্ষ নয়, বরং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গোৎসবে বয়ে আনুক আনন্দ, কল্যাণ ও নতুন আশার বার্তা। এ সময় তিনি শারদীয়
দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স