ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে বিএনপি নেতাকে কু'পি'য়ে জ'খ'ম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৭ ১২:৫৯:৫৭
মাধবপুরে বিএনপি নেতাকে কু'পি'য়ে জ'খ'ম মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুরে পৌরসভা মেয়র প্রার্থী ও বিএনপির তরুণ দলের উপজেলা আহ্বায়ককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মাধবপুর ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাদল পাঠানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আহত বাদল পাঠান পূর্ব মাধবপুর এলাকার গনি মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন ধরে মাধবপুর পৌরসভার বিভিন্ন ভাঙাচোরা রাস্তায় নিজ উদ্যোগে ইট ফেলে মেরামত করছিলেন বাদল পাঠান। শুক্রবার বিকালেও তিনি ট্রাক্টরের সাহায্যে ইট ও সুরকি দিয়ে ফায়ার সার্ভিস এলাকার একটি রাস্তা মেরামত করছিলেন। এ সময় পূর্ব মাধবপুর এলাকার ৫-৬ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পা, হাত ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পঙ্কজ বিশ্বাস জানান, বাদল পাঠানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেছে। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এবং নতুন করে কোনো সংঘর্ষের সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ