পূর্ব জুড়ী ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী চুনু
আপডেট সময় :
২০২৬-১০-১৭ ১২:১১:২০
পূর্ব জুড়ী ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী চুনু
এম এম সামছুল ইসলাম:
মৌলভীবাজার জেলার জুড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষনা করা হয়েছে। পূর্বজুড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের সিদ্ধান্তে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। সভায় জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলসহ পূর্বজুড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করায় মতিউর রহমান চুনু দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ছবি যুক্ত বার্তা প্রেরক: মো সামছুল ইসলাম জুড়ী-মৌলভীবাজার
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স