শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর আংশিক এলাকায় ত্রাণ বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর আংশিক এলাকায় ত্রাণ বিতরণ
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর উপজেলার আংশিক এলাকার ২২টি পূজামণ্ডপে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি
জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ২২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স