ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত সাপেক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ পদে নিয়োগে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৫ ১৯:৪৮:৪০
শর্ত সাপেক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ পদে নিয়োগে প্রজ্ঞাপন জারি শর্ত সাপেক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ পদে নিয়োগে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর জন্য ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক) পদে সাময়িকভাবে সুপারিশকৃত ৮৪ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এ প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

 

প্রজ্ঞাপন বলা হয়, নিয়োগ পাওয়া প্রার্থীদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে নবম গ্রেডে (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা) বেতনক্রমে পদায়ন করা হয়েছে।

 

নিয়োগ ও যোগদানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

পদের নাম: ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক)

মোট পদসংখ্যা: ৮৪ জন

যোগদানের তারিখ: ১ নভেম্বর ২০২৬ (১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)

যোগদানের সময়: সকাল ৯টা

যোগদানের স্থান: মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ–৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা।

অন্যান্য শর্তাবলি

১. প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

২. যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন–জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড ও যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।

৩. সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ–সংবলিত ঘোষণাপত্র যোগদানের সময় জমা দিতে হবে।

৪. প্রার্থীদের যোগদানের পর তিন দিনের ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

৫. নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ