ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অ'ভি'যা'ন, পরোয়ানার আ'সা'মি'স'হ গ্রে'প্তা'র ৯
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অ'ভি'যা'ন, পরোয়ানার আ'সা'মি'স'হ গ্রে'প্তা'র ৯
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা-পুলিশের পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া) মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নুর আল আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাজিদ আরেফিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। সাজিদ আরেফিন উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের আবু কাউছারের ছেলে। অন্যদিকে, একই দিনে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোঃ নুর আল আহসান ও এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অপরাধে ৮ জনকে আটক করা হয়।
পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সামারি ট্রায়ালে চালান হওয়া আসামিরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার বারিরচর গ্রামের মোঃ আলমগীর (৩৫), আবুল কালাম আজাদ (৩৯) ও কাজী মোজাম্মেল হক (৪২); ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরকুইল পূর্বপাড়া গ্রামের মোঃ রাহিম (২২) ও মোঃ জুরাইদ হক (২৪); কসবা উপজেলার কেউরা গ্রামের মোঃ আমিনুল ইসলাম (২২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মোঃ জিসান (২৬) ও আশাবাড়ি গ্রামের মোঃ খাইরুল আমিন (২৮)। অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ
ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মানুগ আইনি পদক্ষেপ গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স