ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা সভাপতি পদে নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ ছু'ড়'লে'ন টটেনহ্যাম সাবেক তারকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ২০:১০:২৫
ফিফা সভাপতি পদে নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ ছু'ড়'লে'ন টটেনহ্যাম সাবেক তারকা ফিফা সভাপতি পদে নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ ছুড়লেন টটেনহ্যাম সাবেক তারকা

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের ফিফা সভাপতি পদে নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন ভেগা। সুইজারল্যান্ডের সাবেক তারকা আগামী বছরের নির্বাচনে বর্তমান সভাপতি ইনফান্তিনোর বিপক্ষে লড়ার ঘোষণা দিয়েছেন। 

 

ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা প্রকাশ্যে জানানো প্রথম ব্যক্তি ভেগা। আগামী মার্চে ফিফা সভাপতি পদে আবারও নির্বাচিত হতে চান ইনফান্তিনো। তবে সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব নিয়ে ইউরোপের বেশ কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 

 

গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে একটি নতুন বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সেই বিরোধ আরও প্রকাশ্যে আসে।

 

৫৫ বছর বয়সী ভেগা সুইজারল্যান্ডের হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ক্যালিয়ারি, টটেনহ্যাম, সেল্টিক ও ওয়াটফোর্ডে। ১৯৯৯ সালে টটেনহামের হয়ে লিগ কাপ জেতেন তিনি। পরে সেল্টিকের হয়ে ২০০০-০১ মৌসুমে জেতেন স্কটিশ প্রিমিয়ার লিগ, স্কটিশ কাপ ও স্কটিশ লিগ কাপ-ঘরোয়া ট্রেবল। ফিফা সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে নিজের ইশতেহারে ভেগা বলেছেন, আমার সরল উদ্দেশ্য। ফুটবল ও এই খেলাকে বাঁচিয়ে রাখা মানুষগুলোর সেবা করা।

 

তিনি আরও বলেছেন, বিশ্ব ফুটবলের পরিবারকে আবার একত্র করা, অর্থবহ ও দীর্ঘস্থায়ী সংস্কার আনা, একুশ শতকের উপযোগী করে ফিফাকে আধুনিক করা, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা এবং ফুটবলের হারানো আস্থা পুনর্গঠন করাই আমার লক্ষ্য।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ