ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬ বছর বয়সে ফুটবলে ফিরছেন রোনালদিনহো, জানা গেল তারিখ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ১৯:৫০:১৫
৪৬ বছর বয়সে ফুটবলে ফিরছেন রোনালদিনহো, জানা গেল তারিখ ৪৬ বছর বয়সে ফুটবলে ফিরছেন রোনালদিনহো, জানা গেল তারিখ
নিজস্ব প্রতিবেদক


রোনালদিনিহোর রাভেন্না অধ্যায়ের মাঠের শুরু নিয়ে মিলতে শুরু করেছে দিন-তারিখের হিসাব। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে ইতালির সংবাদমাধ্যম ইল রেস্তো দেল কার্লিনো জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ১৫ নভেম্বরই সিরি সিতে রাভেন্নার জার্সিতে অভিষেক হতে পারে সাবেক ব্যালন ডি’অরজয়ী ব্রাজিলিয়ান তারকার। সেদিন বিকেল সাড়ে ৫টায় ফোরলির বিপক্ষে ঘরের মাঠের ডার্বিতে মাঠে নামতে পারেন ৪৬ বছর বয়সী রোনালদিনহো। রাভেন্নার হয়ে রোনালদিনহোর অভিষেক ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে ১৫ নভেম্বরের ম্যাচটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ক্লাব।



সম্ভাব্য সূচি অনুযায়ী, বেনেল্লি স্টেডিয়ামে ফোরলির বিপক্ষে সেই ম্যাচই হতে পারে রোনালদিনহো সিরি সিতে প্রথম উপস্থিতি। মাঠে নামার আগেই অবশ্য রাভেন্নার সমর্থকদের জন্য রোনালদিনহোকে ঘিরে এসেছে বিশেষ উপহার। সংগ্রাহক ও সমর্থকদের জন্য নতুন একটি এক্সক্লুসিভ প্যাক বাজারে এনেছে পাণিনি। প্রতিটি প্যাকে থাকছে রাভেন্নার হলুদ-লাল জার্সিতে রোনালদিনিওর ছবি-সম্বলিত দুটি কার্ড। বিজ্ঞাপন অর্থাৎ, অভিষেকের অপেক্ষায় থাকা


রোনালদিনহো আপাতত জায়গা করে নিয়েছেন স্টিকার ও কার্ডেও। আর সবকিছু পরিকল্পনামতো এগোলে ১৫ নভেম্বর ফোরলির বিপক্ষে রাভেন্নার ঘরের মাঠের ডার্বিই হতে পারে ফুটবল জাদুকরের সেই বহুল প্রতীক্ষিত অভিষেক।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ