ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেটিজেনদের জন্য কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের হ্যান্ডমেড পণ্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৭ ২৩:৩১:১২
নেটিজেনদের জন্য কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের হ্যান্ডমেড পণ্য নেটিজেনদের জন্য কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের হ্যান্ডমেড পণ্য
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


নেটিজেনদের জন্য কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের নান্দনিক হ্যান্ডমেড পণ্য। হ্যান্ডমেড চুড়ি, জুয়েলারি, পাইপ ক্লিনার ফুলের বুকেট, কী-রিং ও বিভিন্ন গিফট আইটেম নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা জান্নাত ইসলাম জারা। মোছাঃ জান্নাত ইসলাম জারা বর্তমানে কুড়িগ্রাম জেলার


ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি নিজের ভালোলাগা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি শুরু করেছেন ‘Zara’s Flower Craft’ নামের এই উদ্যোগ। শুরুটা ছিল একেবারেই ভালোলাগা থেকে। নিজের হাতে নতুন কিছু তৈরি করা এবং সৃজনশীল কাজ করার প্রতি আগ্রহ থেকেই অবসর সময়ে বিভিন্ন হ্যান্ডমেড পণ্য তৈরির কাজ শুরু করেন জারা। প্রথমদিকে পরিচিতজনদের জন্য তৈরি করলেও ধীরে ধীরে তাঁর তৈরি পণ্য অন্যদের নজর কাড়ে। সেখান থেকেই তৈরি হয় উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার আগ্রহ। বর্তমানে সামাজিক

যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে নিজের তৈরি পণ্য মানুষের কাছে তুলে ধরছেন তিনি। ফেসবুক পেজের মাধ্যমে ক্রেতারা পণ্য দেখতে, পছন্দের ডিজাইন সম্পর্কে জানতে এবং অর্ডার করতে পারছেন। পাশাপাশি স্থানীয়ভাবেও এসব পণ্যের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। ফলে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ধীরে ধীরে সাড়া পাচ্ছেন এই তরুণ উদ্যোক্তা। হাতে তৈরি পণ্যের বিশেষত্ব হলো প্রতিটি কাজের সঙ্গে নির্মাতার সময়, শ্রম ও সৃজনশীলতার ছোঁয়া থাকে। সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন জান্নাত ইসলাম জারা। বিশেষ কোনো দিন, প্রিয়জনকে উপহার কিংবা নিজের পছন্দের জন্য হ্যান্ডমেড পণ্যকে আরও আকর্ষণীয় করে তুলতেই তাঁর এই উদ্যোগ। উদ্যোক্তা মোছাঃ জান্নাত ইসলাম জারা বলেন, হ্যান্ডমেড কাজের প্রতি আমার আগে থেকেই ভালো লাগা ছিল। সেই ভালো লাগা থেকেই পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে এই কাজ শুরু করি। শুরুতে শখের বশে করলেও পরিচিতজন ও অনলাইনে ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়ে কাজটি আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা পাই। ভবিষ্যতে ‘Zara’s Flower Craft’-কে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই এবং কুড়িগ্রাম থেকে তৈরি হ্যান্ডমেড পণ্য দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। একজন শিক্ষার্থীর ভালোলাগা থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন ধীরে ধীরে সম্ভাবনাময় একটি ছোট ব্যবসায় পরিণত হচ্ছে। পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হওয়ার এই প্রচেষ্টা অন্য শিক্ষার্থী ও তরুণদের জন্যও অনুপ্রেরণার হতে পারে।


কুড়িগ্রামের মতো জেলা শহর ও উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক উদ্যোক্তা তৈরির যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, Zara’s Flower Craft তারই একটি সুন্দর উদাহরণ। ছোট পরিসরে শুরু হলেও ভবিষ্যতে আরও নতুন পণ্য, নতুন ডিজাইন এবং বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় রয়েছে উদ্যোক্তার। হ্যান্ডমেড পণ্য ও নতুন কাজ দেখতে অনলাইনে ভিজিট করা যাবে তাদের Zara’s Flower Craft ফেসবুক পেজে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ