ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাত্মা অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৭ ১৮:০৮:৪৮
মহাত্মা অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি মহাত্মা অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনের শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি
নিজস্ব প্রতিবেদক
“শতবর্ষের টানে, এসো মিলি প্রাণে প্রাণে” শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর মহাত্মা অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি হিসেবে বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শতবর্ষ উদ্যাপন সংশ্লিষ্ট উপদেষ্টা পর্ষদের আহবায়ক সদানন্দ চক্রবর্তী, পরিচালনা পর্ষদের সভাপতি অসীম কুমার ওঝা, সহসভাপতি আব্বাস আলী সরদার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, সহ-সম্পাদক মো. কবির সরদার, কামরুল আহসান রাসেল, উপদেষ্টা পর্ষদের সদস্য ফিরোজ সরদার, মোশারফ হোসেন সরদার, আলমগীর হোসেন মোল্লা, জাভেদ হোসেন রানা প্রমুখ।

উল্লেখ্য, বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতি রক্ষার্থে ১৯২৭ সালের ২ জানুয়ারি তার পৈত্রিক ভিটা 

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়।  ২০২৭ সালে বিদ্যালয়টির শতবর্ষ উদ্যাপণ করা হবে।




নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ