ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে প'ড়ে প্রা'ণ হা'রি'য়ে'ছে'ন নাজমুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৬ ১৯:৪৮:৩৯
বরিশাল জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে প'ড়ে প্রা'ণ হা'রি'য়ে'ছে'ন নাজমুল বরিশাল জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন নাজমুল
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

ব্যস্ত আদালত চত্বরে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন নাজমুল হক নামে এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়াজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

মঙ্গলবার বিকাল চারটার দিকে বরিশাল আদালত চত্বরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত নাজমুল হক (৩০) বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি নগরীর কাশীপুর হাইস্কুলসংলগ্ন এলাকার এনামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত চত্বরে অবস্থিত ১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে হঠাৎ নিচে পড়ে যান নাজমুল। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে গুরুত্বর আঘাতের কারণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নাজমুল হক কেন আদালত চত্বরে এসেছিলেন এবং কীভাবে ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।



 


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ