ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৩ ১৯:৫৪:৪০
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রাম নগরীতে আবারো ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে নগরীর অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে অক্সিজেন-কুয়াইশ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।




মিছিলের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, অনন্যা আবাসিক এলাকা হাটহাজারী, চান্দগাঁও ও বায়েজিদ বোস্তামী থানার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। মিছিলের বিষয়টি জানার পর হাটহাজারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত কাউকে আটক করা না গেলেও জড়িতদের শনাক্ত ও অভিযান চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ