উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি করা হয়েছে। কমিটিতে উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মো. এনাম খান এবং সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান জাবেদ।


শনিবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা জামায়াতের আমির এনাম খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ।


নবগঠিত কমিটিতে তিনজন সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেকুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ বুখারী ও আমিরুল হক।


এ ছাড়া আট সদস্যবিশিষ্ট উপজেলা শূরা ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ নুরুজ্জামান জাবেদ, তারেকুল ইসলাম, ডা. আব্দুল্লাহ খান, মাওলানা আতাউল্লাহ বুখারী, এবাদুল হক মৃধা, রহমত আলী খন্দকার, আমিরুল হক ও খন্দকার বরকতুল্লাহ মিন্টু।


নবগঠিত এ কমিটির মাধ্যমে আগামী দুই বছর সরাইল উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।


সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সরাইল উপজেলার তত্ত্বাবধায়ক আবুল বাসার ভূঁইয়া এবং সরাইল উপজেলা জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।