সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ফের পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


শনিবার (২৮ নভেম্বর) ভোরে মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।


আরো পড়ুন : সাভারে পার্কিং করা বাসে আগুন


খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নয়া দিগন্তকে আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করে। বাসের ডেকোরেশন পড়ে গেছে।


এর আগে, গত শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।