স্টাফ রিপোর্টার

রেলযাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে সারাদেশে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও থানায় নিরাপত্তা জোরদার করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেল যোগাযোগ স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।