বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি:
রংপুরে বদরগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা গোবিন্দ কুমার কুন্ড বিরুদ্ধে আপন ছোট ভাই অশোক কুমার কুন্ড মিষ্টির দোকান ঘর দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গোবিন্দ কুমার কুন্ড বর্তমান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব রয়েছেন।রবিবার ২২ নভেম্বর রাতে গোবিন্দ কুমার কুন্ড বিরুদ্ধে আপন ছোট ভাই অশোক কুমার কুন্ড দোকান ঘর দখলের চেষ্টা ও হুমকি ভয়ভীতি অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে গোবিন্দ কুমার কুন্ড আরেক ভাই অলোক কুমার কুন্ড দোকান ঘর দখলের যোগসাজশে রয়েছে।
ভুক্তভোগী ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পৌরশহরে প্রাণকেন্দ্রে অবস্হিত কেন্দ্রীয় মসজিদ সামনে দীর্ঘ দিন থেকে অশোক কুমার কুন্ড মিষ্টি দোকান পরিচালনা করে আসছেন।আওয়ামীলীগ নেতা গোবিন্দ কুমার কুন্ড ওতার ছোট ভাই অলোক কুমার কুন্ড দুজনে যোগসাজশে ভয়ভীতি হুমকি দিয়ে সাত মাস আগে দোকানটি বন্ধ করে দিয়েছেন। বর্তমানে অশোক কুমার কুন্ড দোকান বন্ধ থাকায় মানবেতর জীপন যাপন করছেন স্ত্রী সন্তান নিয়ে। লিখিত অভিযোগ আরো উল্লেখ করেন,দীর্ঘ দিন মিষ্টির দোকান পরিচালনা করাকালীন সময়ে অশোক কুমার কুন্ড তার ছোট ভাই অলোক কুমার কুন্ড মেয়েকে বিয়েসহ অনেক সহযোগিতা করেছেন পরিবার জন্য। এছাড়াও লিখিত অভিযোগ উল্লেখ রয়েছে গোবিন্দ কুমার কুন্ড তার অংশ বিক্রি করে দেন অশোক কুমার কুন্ড কাছে।তারপরও গোবিন্দ কুমার কুন্ড ও অলোক কুমার কুন্ড যোগসাজশে অশোক কুমার কুন্ডকে দোকানের মালিকানা অংশ থেকে সরানোর জন্য নানা ষড়যন্ত্র করছেন। ভুক্তভোগী আরো বলেন, আমি দুজন জন্য অনেক কিছু করেছি।তারপরও আমার বেঁচে থাকার শেষ অবলম্বন দোকানটি তারা দখল নেওয়ার জন্য আমাকে ভয়ভীতি হুমকি দিচ্ছেন।আমি অসুস্থ মানুষ আমার পাশে কেউ নেই। তাই প্রশাসন কাছে ন্যায় বিচার জন্য অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে গোবিন্দ কুমার কুন্ড মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।






