‎ ‎মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি, ‎

‎শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাতের আঁধারে একটি কলাবাগানে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে বাগানের প্রায় ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন বাগানমালিক। এতে অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক। ‎

‎ঘটনাটি ঘটেছে শ্রীবরদী উপজেলার ৮ নম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খড়িয়া গ্রামে। ‎ ‎সরজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ খড়িয়া গ্রামে প্রায় ১৫৫ শতাংশ জমির ওপর কলাবাগান গড়ে তোলেন মো. নুর হোসেন। বাগানটিতে আনুমানিক দুই হাজার কলাগাছ ছিল। দীর্ঘদিনের পরিচর্যা ও শ্রমে গাছগুলোতে কলার ফলনও এসেছিল। কিন্তু রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে

বিপুলসংখ্যক কলাগাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে পান মালিক। এতে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। ‎ ‎বাগানমালিক মো. নুর হোসেন ও মো. হাফেজ আলমগীরের পিতা মৃত আ. হালিম মুন্সি। তাঁদের দাবি, বাগানের ফলন আসা কলাগাছসহ প্রায় ৭০০ থেকে ৮০০টি গাছ কেটে ফেলা হয়েছে।

অনেক গাছে কলার ছড়াও ছিল। ফলে শুধু গাছের ক্ষতিই নয়, সম্ভাব্য উৎপাদিত কলা বিক্রি করেও যে আয় হতো, তা থেকেও বঞ্চিত হয়েছেন তারা। ‎ ‎ ‎