নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীন ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৬।


ইন্টার্নশিপের বিস্তারিত তথ্য


ইন্টার্নশিপের বিষয়: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যাবলি (অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের জন্য)।


আবেদনের যোগ্যতা


যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক /স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ হতে হবে।


স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ (দুই) বছরের মধ্যে আবেদন করতে হবে।


নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চেয়ারম্যান, বিআরটিএ ভবন (ষষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ বরাবর সরাসরি/ডাকযোগে আবেদন করতে হবে।


ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম ডাউনলোড করতে হবে।


আবেদনের শেষ তারিখ


৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।


বিস্তারিত দেখুন এই ঠিকানায়।