সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালক ফাহিম ও মামুনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।


রোববার ভোরে রাজধানীর পৃথক দুটি এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয়েছে। অন্যদিকে ফাহিম ও মামুনকে রাকিন সিটি থেকে আটক করা হয়।


শফিকুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।