ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লো'কসা'নে বিপিসি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ১৪:৪৪:৫৬
প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লো'কসা'নে বিপিসি প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে বিপিসি

নিজস্ব প্রতিবেদক
প্রতি লিটার ডিজেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ৯০ টাকা লোকসান করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিপিসি চেয়ারম্যান।

 

এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

 

নতুন দাম অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। একইভাবে কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি।

 

এর ফলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ