ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের ব'দ'লি কার্যক্রম অ'নি'র্দিষ্ট'কা'লে'র জন্য স্থ'গি'ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৭ ১৬:৫৩:০৮
প্রাথমিক শিক্ষকদের ব'দ'লি কার্যক্রম অ'নি'র্দিষ্ট'কা'লে'র জন্য স্থ'গি'ত প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত থাকবে। এ স্থগিতাদেশের মেয়াদ অনির্দিষ্ট বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

 

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রমের স্থগিত প্রত্যাহারের পর নতুন করে যখন বদলি শুরু হবে তখন বিদ্যামান নীতিমালা থাকব না নতুন করে হবে তা পরে ঠিক করা হবে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২ আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর শূন্য পদে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান শুরু হবে আগামী ১ অক্টোবর। নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। যোগদানের পর আগামী ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে নতুন শিক্ষকদের প্রশিক্ষণে পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্রও পাঠানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

নতুন শিক্ষকদের পদায়ন প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময়ে বদলির সুযোগ পাবেন না। পরবর্তী সময়ে পরিস্থিতি ও নীতিমালা বিবেচনা করে বদলি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ