ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ১৮:০৮:৫৯
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। এর আগে সোমবার (৩ নভেম্বর) তিনি জাতীয় সংসদে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজও শুরু করেন।

 

এরপর তিনি বিকাল তিনটায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি যোগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিন অধিবেশনে অংশ নেওয়ার পর সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে মির্জা আব্বাস সংসদে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন।

 

তিনি বলেন, সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ