ঘাটাইলে ৫ দিনের জমজ নবজাতক ফেলে প'লাতক ১৮ বয়সী মা
ঘাটাইলে ৫ দিনের জমজ নবজাতক ফেলে পলাতক ১৮ বয়সী মা
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
৫ দিনের জমজ দুধের শিশু রেখে পলাতক ১৮ বয়সী মা। হৃদয়বিদারক ঘটনাটি ঘটিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার দাড়িয়াল গ্রামের মোঃ সোলায়মান হোসেনের ছেলে মোঃ সাকিবের ১৮ বয়সী স্ত্রী শান্তিনগর এলাকার মোঃ ময়েন উদ্দিনের মেয়ে মারিয়া। ২০ বছর বয়সী সাকিব জমজ দুই শিশু সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন। শিশুদ্বয়ের বাবা মোঃ সাকিব হোসেন জানান, “৫ দিনের জমজ শিশুদ্বয়কে নিয়ে আমি চরম বিপাকে আছি। নবজাতক দুটি শিশুকে বাঁচাতে এখন মায়ের বড্ড প্রয়োজন। আমি এলাকাবাসী এবং প্রশাসনের সহযোগিতা কামনায় দৃষ্টি আকর্ষণ করছি নবজাতকের মা যেন দ্রুত ফিরে আসে এবং বাচ্চাদের কোলে তুলে নেয়। আমি সেই অপেক্ষায় আছি।
” পরিবার সূত্রে জানা যায় ৩ বছর পূর্বে ঘাটাইল পৌরসভা এলাকার দাড়িয়াল গ্রামের মোঃ সোলায়মান হোসেনের ১৭ বছর বয়সী সাকিবের সাথে শান্তিনগর এলাকার ময়েজ উদ্দিনের ১৫ বছর বয়সী মেয়ে মারিয়া প্রেমভালোবাসা। প্রথমে অভিভাবক ও এলাকাবাসী এই প্রেমের বাঁধা হলে ছেলেমেয়ে একত্রে পালিয়ে যায়। জানা গেছে ছেলেমেয়ের প্রেমের দাবীর জোরে এলাকাবাসী ওদের খুঁজে বের করে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের বিয়ে দিয়ে দেন। বিয়ের ৩ বছর পর ১৮ বছর বয়সে ১৩ আগষ্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারে মারিয়ার দুটি জমজ কন্যাশিশুর জন্ম হয়। জন্মের ৫দিনের মাথায় ছেলে সাকিবের বাড়ী থেকে ১৭ আগষ্ট সোমবার রাতে নবজাতক শিশুদ্বয়কে রেখে মারিয়া পালিয়ে যায় বলে অভিযোগ। প্রায় একদিন পার হলেও জমজ শিশুদ্বয়ের কাছে মা মারিয়া ফিরে আসেনি। এ অবস্থায় জমজ শিশুদ্বয়ের বাবা সাকিব এবং তার পরিবার চরম দুশ্চিন্তায় আছেন।
জানাগেছে শিশুদ্বয়ের বাবা সাকিব হোসেন সন্দেহ প্রকাশ করছেন তার শ্বশুরবাড়ীর লোকজনের ইশারায় গতরাতে তার স্ত্রী বাচ্চাদের রেখে চলে গেছেন। তিনি আশা করছেন মানবিকভাবে বিবেচনা করে তার স্ত্রী মারিয়াকে দ্রুত ফিরিয়ে দিলে দুই সন্তানের ভবিষ্যৎ ভালো হবে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে কেন মারিয়া সন্তান রেখে চলে গেছে সে বিষয়ে জানা যায়নি! ঘাটাইল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, গত রাতে আমরা এরকম একটি জিডি পেয়েছি। আমরা চেষ্টা করছি বাচ্চার মাকে খুঁজে বাচ্চার কাছে ফিরে যেতে”।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স