ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১১ ১৬:২০:৩২
ইবিতে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ইবিতে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান
ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯তম ব্যাচের (মাস্টার্স ২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় বিভাগের ৪০৩ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.হ.ম নুরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদায়ী শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দার আলী, বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এ কে এম ওয়ালিউল্লাহ, বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. আকতার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিদায়ী কৃতী শিক্ষার্থীদের নানাবিধ সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয় এবং সকল বিদায়ী শিক্ষার্থীকে বিদায়ী ক্রেষ্ট প্রদান করা হয়। ব্যাচের প্রতিনিধি আলী আহসান মো. জুবায়ের বলেন, আজকের এই বিদায়ের মুহূর্ত আমাদের জন্য আনন্দ ও বেদনার এক অপূর্ব সংমিশ্রণ। মহান আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা সফলভাবে আমাদের শিক্ষাজীবন সম্পন্ন করতে পেরেছি। আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী শুধু পাঠদানই করেননি, বরং গবেষণা, চিন্তা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে আমাদের ভবিষ্যতের পথ দেখিয়েছেন। করোনা মহামারি, সেশনজট ও নানা প্রতিকূলতা অতিক্রম করে আমরা আজ এই পর্যায়ে পৌঁছেছি এবং জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক সময়েরও সাক্ষী হয়েছি। শ্রেণিকক্ষের বাইরেও আমাদের সহপাঠীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব ও সাফল্যের স্বাক্ষর রেখেছে। আমি বিশ্বাস করি, আমাদের প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান আরও উজ্জ্বল করবে। এই বিদায় কোনো সমাপ্তি নয় বরং নতুন পথচলার সূচনা। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান বলেন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এখানে আপনারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ ও বাণী অধ্যয়ন করেছেন। এখন সময় এসেছে সেই জ্ঞান সমাজ, রাষ্ট্র ও মানবকল্যাণে কাজে লাগানোর। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বিশেষ শক্তি হলো নীতি, নৈতিকতা ও মূল্যবোধ। এই গুণই আপনাদেরকে অন্যদের থেকে আলাদা করবে। মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি গবেষণা, জ্ঞানচর্চা ও সমাজ পরিবর্তনের কেন্দ্র। আমাদের দেশ এখনো উন্নয়নশীল। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সাধারণ মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করাই হবে আপনাদের প্রকৃত সাফল্য।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ