বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন কারা নি'র্যা'তি'ত নেতা সাহীদ উল্লাহ ভূঁইয়া
বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন কারা নি'র্যা'তি'ত নেতা সাহীদ উল্লাহ ভূঁইয়া
মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ এর কৃষক দলের যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য, সাবেক
যুবদলের ছাত্রবিষয়ক সম্পাদক, মোকাম ইউনিয়নের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক , কারা নির্যাতিত নেতা সম্পাদক সাহীদ উল্লাহ ভূঁইয়া বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাহীদ উল্লাহ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুর্দিনে রাজপথে থেকে জুলাই আন্দোলন সহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে তিনবার কারা নির্যাতিত ও মিথ্যা মামলায় এবং বিভিন্ন
সময়ে হয়রানি ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তারপরও দলের সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো দূরে সরে যাননি। তিনি আরও বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স