ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২৬ ২১:২৩:০৬
জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিনিধি:

দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক মোঃ আফজাল হোসেন জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য (Associate Member) হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা ও সম্পাদনা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করে আসছেন তিনি। সাংবাদিকতা অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদ অর্জন তাঁর কর্মজীবনে একটি উল্লেখযোগ্য অর্জন। এ ছাড়া তিনি বিজিএম থেকে সনদপ্রাপ্ত। পেশাগত জীবনে সাংবাদিকতার নীতি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চাকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন আফজাল হোসেন।

জাতীয় প্রেস ক্লাবের মতো দেশের সাংবাদিক সমাজের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সহযোগী সদস্যপদ লাভে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্তি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি স্বীকৃতি এবং ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগাবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ