রাজশাহী নগরীতে পুলিশের অ'ভি'যা'নে মা'দ'ক কারবারী-সহ গ্রে'ফ'তা'র ২৫
রাজশাহী নগরীতে পুলিশের অ'ভি'যা'নে মা'দ'ক কারবারী-সহ গ্রে'ফ'তা'র ২৫
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে নাশকতা, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) এসব অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, নগরীর রাজপাড়া থানা পুলিশ দুপুরে লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকা থেকে শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০) নামে
একজনকে গ্রেপ্তার করে।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে তিনি সেখানে ঝটিকা মিছিল করে এবং ১৫ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। নগরীর শাহমখুদম থানা এলাকা থেকে ১২০ গ্রাম গাঁজাসহ রুনা বেগম (৩০) নামে এক নারীকে আটক করে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।
এদিকে, মহানগর ডিবি পুলিশ হড়গ্রাম নিউ মার্কেটের পেছনে খন্দকার মার্কেটের একটি দোকান থেকে ২০পিস ইয়াবা খালিদ হাসান ওরফে আলাল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স