ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২৪ ২২:২২:১৮
রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার

তাওলাদ হোসাইন তারিখ: ২৪ নভেম্বর ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর ২০২৬ রূপগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আব্দুল্লাহ-বিন-শফিক সভায় সভাপতিত্ব করেন। সভায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বিগত মাসগুলোর অপরাধ চিত্র তুলে ধরেন। উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, রূপগঞ্জে সেপ্টেম্বর মাসে মোট ৬৯টি অপরাধের ঘটনা ঘটেছে; এর বিপরীতে আগস্ট মাসে ৭১টি এবং পূর্ববর্তী বছরের সেপ্টেম্বর মাসে ৭৪টি ঘটনা রেকর্ড করা হয়েছিল। বিস্তারিত আলোচনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনদুর্ভোগ কমাতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়: পূর্বাচল ৩০০ ফিট সড়কে নিরাপত্তা: পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্বরোড ৩০০ ফিট সড়কে কিশোর গ্যাংয়ের উৎপাত, ছিনতাই, চুরি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধ বেড়ে যাওয়া নিয়ে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ সড়কে অপরাধ দমনে পুলিশের টহল বাড়ানোসহ প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট নিরসন ও উচ্ছেদ অভিযান: ভুলতা-গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় যানজট ও অবৈধ পার্কিং বন্ধে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হবে।

পাশাপাশি ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে, ফ্লাইওভারের নিচে ও ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা এবং পুনরায় অবৈধ দোকান বসালে বা তাদের সহায়তা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক সচেতনতা সৃষ্টি: সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। এজন্য উঠান বৈঠক করা এবং জুমার নামাজের আগে-পরে মসজিদে মুসল্লিদের সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ওয়াজ মাহফিলে কোরআন-হাদিসের আলোকে জঙ্গিবাদবিরোধী বক্তব্য রাখার আহ্বান জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক তদারকি: উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত অ্যাডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির সভা আয়োজন করে তার কার্যবিবরণী ইউএনও বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রতি বুধবার জনগণের অভিযোগ নিষ্পত্তিতে গণশুনানি নিয়মিত চলমান থাকবে বলে জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ