ঝালকাঠির নবগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের মোটসাইকেল শোভাযাত্রা
তালুকদার আলাউদ্দিন ও তালুকদার রাসেল ঝালকাঠি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ফারুক হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঝালকাঠি জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী মোটরসাইকেল শোডাউন সহকারে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে গিয়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। গণসংযোগ শেষে বিকেলে নবগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে তিনি উপস্থিত জনতার উদ্দেশে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, "আমি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। আমি আশা করি নবগ্রাম ইউনিয়নের মানুষজন আমার পিছনের দিনগুলোর কাজকর্মের সবকিছুতে খুশি। আমাকে তারা ভালোবাসে।
*এই জনগণের ভালোবাসা আর দোয়ার জন্যই আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি। আমার লক্ষ্য একটাই - জনগণের সেবা করা।
* আমি চেয়ারম্যান হতে আসি নাই। আমার ঢাকায় ইন্ডাস্ট্রি আছে। আমার টাকা-পয়সার অভাব নাই। আমি এসেছি আপনাদের সেবা করতে।
* আমি এই নবগ্রাম ইউনিয়নকে মাদকমুক্ত করতে চাই। আজকে আমাদের যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমি আর দেখতে চাই না। আমি যদি আপনাদের ভালোবাসায় চেয়ারম্যান হতে পারি, তাহলে এই এলাকাকে মাদকমুক্ত করে একটি মডেল ইউনিয়ন হিসেবে আপনাদেরকে উপহার দিতে চাই।
* আপনারা যদি আমাকে ভালোবেসে আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি কথা দিচ্ছি - আপনাদের পাশে থাকবো, আপনাদের জন্য কাজ করবো।"
তার এই আবেগঘন বক্তব্যের সময় উপস্থিত জনতা হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। বিশেষ করে মাদক নির্মূলের কথা বলার সময় যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই এ সময় "ফারুক ভাই, এগিয়ে যান"আমরা আছি আপনার সাথে' বলে স্লোগান দেন।
স্থানীয় ভোটাররা জানান, ফারুক হোসেন দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তার এই বক্তব্য সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে। দিনব্যাপী এই গণসংযোগ ও শোডাউনে ইউনিয়নজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ সময় তার সাথে ছিলেন নবগ্রাম ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, যুবদল নেতা লিখন তালুকদার এবং তাঁতী দলের নবগ্রাম ইউনিয়ন শাখার সেক্রেটারি হুমায়ুন ইসলাম অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।