ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে এসআরবি-১৩ এবং জাতীয় ভো'ক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনায় ০৫ টি ফার্মেসিকে জ'রি'মা'না।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২৩ ২২:১৪:৪৮
দিনাজপুরে এসআরবি-১৩ এবং জাতীয় ভো'ক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনায় ০৫ টি ফার্মেসিকে জ'রি'মা'না। দিনাজপুরে এসআরবি-১৩ এবং জাতীয় ভো'ক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনায় ০৫ টি ফার্মেসিকে জ'রি'মা'না।
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে এসআরবি-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনায় ০৫ টি ফার্মেসিকে জরিমানা। ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, চোরাকারবারীসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের

ঊর্ধ্বগতিরোধ, বাজার সিন্ডিকেট ভঙ্গ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। ২। সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন ঔষধের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষ্যে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প গোয়েন্দা তৎপরতা ও কার্যক্রম বৃদ্ধি করে আসছে। ৩। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর,২০২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা রোড এলাকায় যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৫ এবং ৪১ ধারায় ০১। মেসার্স মেডিসিন হাউজ এর মোঃ কুদরত-ই-এলাহী কে ৫,০০০/- টাকা, ০২। মেসার্স বীরগঞ্জ সেবা ফার্মেসির মোঃ জিয়ারুল ইসলামকে ৫,০০০/- টাকা, ০৩। মেসার্স এম এস ট্রেডার্স এর মোঃ মোজাম্মেল হককে ২,০০০/- টাকা, ০৪। মেসার্স পিযূশ ফার্মেসির পিযূশ রায়কে ৫,০০০/- টাকা এবং ০৫। পশু স্বাস্থ্য কর্নারের মোঃ মোফাখারুলকে ১,০০০/- টাকা জরিমানা করা হয়। ৪। এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ