মা'দ'কে'র গড়ফাদার দের ধরতে জো'রা'লো দাবী নাইক্ষ্যংছড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত
মা'দ'কে'র গড়ফাদার দের ধরতে জোরালো দাবী নাইক্ষ্যংছড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত
অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, মামলা ও গ্রেপ্তারসহ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভার সভাপতি উপজেলা নির্বাহি অফিসার এনামুল হাসান সভায় উপস্থিত সকলের সম্মতিতে মদকের গড়ফাদারে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবী জানান আইনশৃঙ্খলা রক্ষ বাহিনীকে। এছড়া সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে নাইক্ষ্যংছড়ি থানায় মোট ২৬টি মামলা হয়েছে, যার মধ্যে ১৬টি মাদকসংক্রান্ত। এসব ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধার ও সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির বিভিন্ন অভিযান ও আটক কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। ৩৪ বিজিবি ও ১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন পণ্য জব্দের বিষয়েও আলোচনা হয়।
এ সময় রাবার বাগানের প্রসেসিং কারখানায় অগ্নিনিরাপত্তা সনদ না থাকার বিষয়টি আলোচনায় উঠে আসে। পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক আইনশৃঙ্খলা কমিটির সভা নিয়মিত আয়োজন এবং কমিটির সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, ১১ বিজিবির সহকারী পরিচালক শামীম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আসাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দিতে গিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি আব্দুল হামিদ সীমান্ত দিয়ে মাদক সরবরাহ ও পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, আরাকান আর্মি বাংলাদেশে মাদক সরবরাহ করছে এবং সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রের মহড়া দেখিয়ে মাদক পাচার হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স