ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বি'ষা'ক্ত কামড়ে প্রাণ গেল ২১ মাসের শিশুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২৩ ১৭:০৫:৫১
বি'ষা'ক্ত কামড়ে প্রাণ গেল ২১ মাসের শিশুর বি'ষা'ক্ত কামড়ে প্রাণ গেল ২১ মাসের শিশুর
এম মনির চৌধুরী রানা চট্টগ্রামে

বোয়ালখালীতে সাপের কামড়ে মো. আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, রবিবার রাতে বাড়ির মাটির গুদামঘরে খেলছিল আবদুল্লাহ।

রাত ৮টার পর হঠাৎ কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা প্রথমে ব্যাঙের কামড় বলে ধারণা করেন। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পান। শিশুটির মা ওয়াফিকা আলিফ বলেন, ‘আমার ছেলে খেলছিল। হঠাৎ চিৎকার করে উঠলে একটি সাপ চলে যেতে দেখি। পরে তার ডান হাতের বগলের নিচে ভালো করে খেয়াল করলে সাপের কামড়ের দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে পদ্ম গোখরা বলে শনাক্ত করি। অ্যান্টিভেনম দিয়েও আমার ছেলেকে বাঁচানো গেল না। সাপের কামড়ে আমার ছেলেকে হারালাম।’ শিশুটির চাচা তাহসিন জানান, রাত পৌনে ১০টার দিকে আবদুল্লাহকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের

চিকিৎসক ডা. মৌমিতা দাশ বলেন, রাত পৌনে ১০টার দিকে সাপে কামড়ানো এক শিশুকে হাসপাতালে আনা হয়। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাকে অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। রাতে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ