ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বানানো ‘বিদেশি ম'দ’ রূপপুরের রুশ নাগরিকদের কাছে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ১৯:২০:০০
পাবনায় বানানো ‘বিদেশি ম'দ’ রূপপুরের রুশ নাগরিকদের কাছে বিক্রি পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রূপপুরের রুশ নাগরিকদের কাছে বিক্রি

নিজস্ব প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে একটি আবাসিক ভবনে গোপনে মদ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ১০০ লিটার তৈরি মদ, মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) জব্দ করা হয়েছে।

 

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশের একটি তিনতলা আবাসিক ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন: জাভেদ জাফর (৫৬) ও মো. উজ্জ্বল (৪৫)। তাদের মধ্যে জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। অপর ব্যক্তি মো. উজ্জ্বল ওই তিনতলা ভবনটির মালিক।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনহাট এলাকার ওই আবাসিক ভবনে মদ তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে ভবনে তল্লাশি করে বিপুল পরিমাণ জাওয়া, ১০০ লিটার তৈরি মদ এবং মদ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

 

তিনি আরও জানান, স্থানীয়ভাবে তৈরি করা এসব মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের কাছে বিদেশি মদ হিসেবে বিক্রি করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ