ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে দুই বাসের সং'ঘ'র্ষ, ফিশারিতে উ'ল্টে পড়ল ইমাম পরিবহন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ১৪:০১:২৮
ত্রিশালে দুই বাসের সং'ঘ'র্ষ, ফিশারিতে উ'ল্টে পড়ল ইমাম পরিবহন ত্রিশালে দুই বাসের সং'ঘ'র্ষ, ফিশারিতে উ'ল্টে পড়ল ইমাম পরিবহন
এনামুল হক,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে। এ ঘটনায় বাসটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকাগামী হালুয়াঘাটের ইমাম পরিবহনটি উকিলবাড়ি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা শালবন পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে ইমাম পরিবহনের বাসটি সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে যায়। ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ