কেন্দুয়ায় ই.ডি.এফ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ প্রতিষ্ঠানের ৪৭০ শিক্ষার্থী
কেন্দুয়ায় ই.ডি.এফ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ প্রতিষ্ঠানের ৪৭০ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ই.ডি.এফ) বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপজেলার গড়াডোবা বিদ্যাবল্লভ রওশন ইজদানী একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরীক্ষায় অংশগ্রহণকারী
প্রতিষ্ঠানগুলো হলো-ফিরোজা বাশার কিন্ডার গার্টেন ও উচ্চ বিদ্যালয় (কবিচন্দ্রপুর), চাইল্ড কেয়ার একাডেমি (ভরাপাড়া), রোজ বাড কিন্ডার গার্টেন (বিদ্যাবল্লভ), মমতা আইডিয়াল একাডেমি (বিদ্যাবল্লভ), ইউনাইটেড কিন্ডার গার্টেন (সাখড়া), মা আদর্শ কিন্ডার গার্টেন (গড়াডোবা বাজার), আইডিয়াল কিন্ডার গার্টেন (বৈখৈরহাটি বাজার), আশার আলো কিন্ডার গার্টেন (ওয়াই বাজার, গড়াডোবা), মগরাইল রোদ্র কিন্ডার গার্টেন (বাশাটি বাজার, গড়াডোবা) এবং নিউ ভিশন কিন্ডার গার্টেন (সান্দিকোণা)। পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন। কেন্দ্র সচিব ছিলেন আশরাফুল হক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন সোহেল আহমেদ রানা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় ইডুকেশন ডেভলাপমেন্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতিকে ক্রেস্ট দিয়ে বরন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন,শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে ই.ডি.এফ বৃত্তি পরীক্ষা একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও
মনোযোগী ও উৎসাহিত করে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আয়োজক কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।” শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স