মেধাবীদের একটি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির - কামাল হোসেন এমপি
মেধাবীদের একটি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির - কামাল হোসেন এমপি
নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের ইতিহাসের প্রতিটি ক্লান্তিলগ্নে যেই ভূমিকা রেখেছে তা অনস্বীকার্য - বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেছেন, মেধাবীদের একটি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির।
তিনি বলেন, অপসংস্কৃতির বিপরীতে, ধ্বংসপ্রাপ্ত সমাজ সভ্যতাকে আলোকিত সমাজ হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবিরের কাজ করছে। ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের ইতিহাসের প্রতিটি ক্লান্তিলগ্নে যেই ভূমিকা রেখেছে তা অনস্বীকার্য। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্রশিবির হচ্ছে আলোকিত মানুষ গড়ার এক ইন্ড্রাস্টি।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা নেতৃবৃন্দসহ দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স