ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখার ১০ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাদের সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ০১:০০:০৩
বড়লেখার ১০ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাদের সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় বড়লেখার ১০ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাদের সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। আজ অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বড়লেখা

উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে মতবিনিময় করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ