ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২১ ১৮:৪৫:২৯
জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার

নিজস্ব প্রতিবেদক

জাপানের ফুকুশিমা প্রিফেকচারে ভারী তুষারপাতের কারণে প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন। তুষারপাতের ফলে গাছ উপড়ে সড়কে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৭০০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।

 

প্রতিবেদনে বলা হয়, ফুকুশিমা প্রিফেকচারের কিতাশিওবারা গ্রামের উরাবান্দাই এলাকায় আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন স্থানীয় বাসিন্দা। বাকি ৫০০ জন ওই এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক স্থাপনায় অবস্থান করছিলেন।

 

পাহাড়ি অঞ্চল হওয়ায় উরাবান্দাই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে ভারী তুষারপাতের কারণে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। উপড়ে পড়া গাছ সড়ক আটকে দেওয়ার পাশাপাশি বিদ্যুতের লাইনেও ক্ষয়ক্ষতি করেছে। এতে উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ ব্যাহত হচ্ছে।

 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

 

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ