ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২১ ১৮:১৭:২০
গোপালগঞ্জের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং গোপালগঞ্জের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

নিজস্ব প্রতিবেদক

বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইকিং করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। কার্যক্রম নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এতে সবাইকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

 

শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক নিয়ে মাইকিং করা হয়।

 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির মাইকিংয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

এদিকে মাইকিংয়ে জানানো হয়, রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা (নিষিদ্ধঘোষিত) ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। 

 

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সভাপতি আজাদ হোসেন মুঠোফোনে বলেন, ‘রোববার দুপুরে রামদিয়ায় আমাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কর্মসূচি সফল করতেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।’

 

কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, ‘মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। তবে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আমাদের ওখানে কোনো হস্তক্ষেপ থাকবে না।’

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ