ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ ডিসেম্বর নরসিংসার দরবার শরিফে ৮৬তম ইছালে ছওয়াব মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২১ ১৩:১১:৩০
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ ডিসেম্বর নরসিংসার দরবার শরিফে ৮৬তম ইছালে ছওয়াব মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ ডিসেম্বর নরসিংসার দরবার শরিফে ৮৬তম ইছালে ছওয়াব মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, জিকির-আজকার, ওলামায়ে কেরামের নসিহতমূলক বয়ান ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মুর্শিদে বরহক, পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম ছাহেব কেবলা (রহ.)-এর ৮৬তম ইছালে ছওয়াব মাহফিল। আগামী ২৫ ডিসেম্বর (শুক্রবার) ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিমে অবস্থিত নরসিংসার দরবার শরিফের খানকায়ে নূরীয়া প্রাঙ্গণে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা যায়, ১০ পৌষ, শুক্রবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এ মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে তরিকত আলহাজ্ব মাওলানা মো. ইলিয়াছ ফারুকী।

মাহফিলের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বাদ জোহর পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত শরিফের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বাদ আসর অনুষ্ঠিত হবে মুখতাছার বয়ান। বাদ মাগরিব তালীমে জিকির এবং বাদ এশা দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা ও নসিহতমূলক বয়ান অনুষ্ঠিত হবে। পরে মিলাদে কিয়াম শরিফ, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে। আয়োজকরা জানান, মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও দ্বীনদার ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে ইসলামী আলোচনা পেশ করবেন। পাশাপাশি জিকির-আজকার, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশের আয়োজন থাকবে। পীরজাদা মো. মাজহারুল ইসলাম আল কাদেরীর উদ্যোগে আয়োজিত এ মাহফিল বাস্তবায়নে নরসিংসার দরবার শরিফের ভক্ত-মুরিদান, আশেকান ও স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করছেন। এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে

মাহফিলে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শ্রবণ, জিকির-আজকার ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাঁদের প্রত্যাশা, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে মাহফিলটি মিলনমেলায় পরিণত হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ