ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রা'সীদের হুঁ'শিয়ার দিয়ে বলতে চাই- বাড়াবাড়ি করবেন না’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২১ ১১:১৬:১০
‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রা'সীদের হুঁ'শিয়ার দিয়ে বলতে চাই- বাড়াবাড়ি করবেন না’ ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রা'সীদের হুঁ'শিয়ার দিয়ে বলতে চাই- বাড়াবাড়ি করবেন না’

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’

 

শুক্রবার (২০ নভেম্বর) ফেসবুক পোস্টে তিনি এই হুঁশিয়ার দেন।

 

পোস্টে তিনি লিখেন, ‘হ্যালো নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ- বলেছিলাম না, ১৯ তারিখ 'লক ডাউন' বলে কোন কিছু থাকবে না। সব চলবে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক ভাবে। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের আস্ফালন ডাউন করে দিবো। দিয়েছি।

 

নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই- বাড়াবাড়ি করবেন না। এই কয়দিন যা দেখেছেন সেটা ট্রেলার ছিলো। পুরো সিনেমাটা এখনো দেখেননি। এবার যদি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন। আপনাদের জন্য সেটা নিষ্ঠুর সিনেমা হবে।

 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে গ্রেফতার করে রিমান্ডে নিষ্ঠুর ভাবে নির্যাতন করেছিল, বৈদ্যুতিক শক দিয়েছিল, পায়ে গু'লি করে ঐ অবস্থায় টানতে টানতে কোর্টে উঠিয়েছিল। আরেকবার গু'লি করে রাস্তায় ফেলে রেখেছিল, আরেকবার গু'লি করে মৃত ভেবে হাসপাতালে ফেলে রেখে গিয়েছিল। আমাকে না পেয়ে আমার বৃদ্ধ বাবাকে গ্রেফতার করে নির্যাতন করেছিল। আমি সেসব ভুলিনি।

 

২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা বৈষম্যহীন, শান্তিপ্রিয় রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলাম বলে অতীত ভুলে গিয়েছিলাম। মনে কোন প্রতিশোধস্পৃহা ছিল না। যারা আমাকে নিষ্ঠুর নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। চাইলে মামলা করতে পারতাম। কিন্তু আমি প্রতিশোধে নয়, পরিবর্তনে বিশ্বাসী।

 

কিন্তু আপনারা মানবিকতাকে দুর্বলতা ভেবেছেন। বিএনপি সহ ২৪-এর জুলাই যোদ্ধাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, তাদের নামে, তাদের পরিবারের নামে কুৎসিত মিথ্যাচার করছেন। আপনারা প্রমাণ করেছেন- কুকুরের লেজ কখনো সোজা হয় না আর আওয়ামী লীগ কখনো মানুষ হয় না।

 

আপনারা বিএনপি ও সরকারের নমনীয়তাকে দুর্বলতা ভেবে দেশজুড়ে সহিংসতা ও নাশকতা করছেন, হুমকি দিচ্ছেন। মনে রাখবেন- এতদিন ছাড় দিয়েছি বলে ছেড়ে দিবো। অন্তরে যে সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি সেখানে বিস্ফোরণ ঘটাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন। লাউড এ্যান্ড ক্লিয়ার।’

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ