ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিনে বরিশালে দোয়া-মিলাদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২১ ০০:২৪:২১
তারেক রহমানের জন্মদিনে বরিশালে দোয়া-মিলাদ তারেক রহমানের জন্মদিনে বরিশালে দোয়া-মিলাদ
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে কুরআন খতম ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল দশটায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখা ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল

ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও শেবাচিম ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও বরিশাল জেলা শাখার সভাপতি ডা.

কবিরুজ্জামান এবং শেবাচিম ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ প্রমুখ। সবশেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ