ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারের ইজারাদার কমিটির ম্যানেজার শিমুল সরকারদশ লাখ টাকা ছিনিয়ে নেয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ২৩:৪১:২১
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারের ইজারাদার কমিটির ম্যানেজার শিমুল সরকারদশ লাখ টাকা ছিনিয়ে নেয় রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারের ইজারাদার কমিটির ম্যানেজার শিমুল সরকারদশ লাখ টাকা ছিনিয়ে নেয়
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলার নামক স্থানে এক প্রভাবশালী ব্যক্তি জনতা ব্যাংকের শঠিবাড়ী শাখা থেকে ৫০ লাখ টাকা উত্তোলন করে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস তাঁর সামনে এসে দাঁড়ায়। এ সময় মাইক্রোবাসে থাকা দুর্বৃত্তরা তাঁকে জোরপূর্বক গাড়ির ভেতরে তুলে নেয়। পরবর্তীতে তাঁকে নিয়ে মিঠাপুকুরের গড়েরমাথা এলাকা পার হওয়ার পর দুর্বৃত্তরা তাঁর হাত-পা ও চোখ বেঁধে সঙ্গে থাকা ৫০ লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো মিঠাপুকুর উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্য সড়কে এমন ঘটনার অভিযোগে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিমুল সরকার মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মিঠাপুকুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে, দিনের আলোয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলনের পর এমন ছিনতাইয়ের অভিযোগের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ