ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ই'য়া'বা ও মা'দ'ক সেবনের সরঞ্জাম উদ্ধার, একজনের কা'রা'দ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ২১:৩৬:৫৭
কালীগঞ্জে ই'য়া'বা ও মা'দ'ক সেবনের সরঞ্জাম উদ্ধার, একজনের কা'রা'দ'ণ্ড কালীগঞ্জে ই'য়া'বা ও মা'দ'ক সেবনের সরঞ্জাম উদ্ধার, একজনের কা'রা'দ'ণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ রতন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক রতন মিয়া বড়গাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে। অভিযানকালে তাঁর কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, বোতলসহ বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়েরের পর আদালত তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ