তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা আলিয়া ছাত্রদলের দিন ব্যাপী কর্মসূচি
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা আলিয়া ছাত্রদলের দিন ব্যাপী কর্মসূচি
মোঃ আরিফুল ইসলাম
ঢাকা আলিয়া প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের নির্দেশনায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগড়ী (রহ.) হল মসজিদ ও ক্যাম্পাস প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবির, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক এবং আল্লামা কাশগড়ী (রহ.) হল ও মুফতি আমিমুল এহসান হলের হল সুপারসহ সংশ্লিষ্টরা।
এ সময় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন মমিন, ছাত্রনেতা আবু সালেহ মোহাম্মদ হিরন, মুজাহিদুল ইসলাম খান ও শামীম মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা মনে করেন, ছাত্ররাজনীতির ইতিবাচক ভূমিকা কেবল সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ধর্মীয় মূল্যবোধের চর্চা, শিক্ষার্থীদের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা পালনের মধ্য দিয়েও ছাত্ররাজনীতির ইতিবাচক পরিচয় তুলে ধরা সম্ভব।
পবিত্র কুরআন খতম, বিশেষ দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স