তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা আলিয়া ছাত্রদলের দিন ব্যাপী কর্মসূচি

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৭:০৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৭:০৫:২৯ অপরাহ্ন
মোঃ আরিফুল ইসলাম ঢাকা আলিয়া প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের নির্দেশনায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগড়ী (রহ.) হল মসজিদ ও ক্যাম্পাস প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবির, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক এবং আল্লামা কাশগড়ী (রহ.) হল ও মুফতি আমিমুল এহসান হলের হল সুপারসহ সংশ্লিষ্টরা। এ সময় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন মমিন, ছাত্রনেতা আবু সালেহ মোহাম্মদ হিরন, মুজাহিদুল ইসলাম খান ও শামীম মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা মনে করেন, ছাত্ররাজনীতির ইতিবাচক ভূমিকা কেবল সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ধর্মীয় মূল্যবোধের চর্চা, শিক্ষার্থীদের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা পালনের মধ্য দিয়েও ছাত্ররাজনীতির ইতিবাচক পরিচয় তুলে ধরা সম্ভব। পবিত্র কুরআন খতম, বিশেষ দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]