ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়ির পাশে ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ ঘটিয়ে আ'ত'ঙ্ক সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ১৮:২০:০৩
বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়ির পাশে ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ ঘটিয়ে আ'ত'ঙ্ক সৃষ্টি বরিশালে আওয়ামী লীগ নেতার বাড়ির পাশে ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ ঘটিয়ে আ'ত'ঙ্ক সৃষ্টি
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

কার্যক্রম নিষিদ্ধ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির পাশে পর পর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতার পরিবারসহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর স্ত্রী বিপাশা গুহ শুক্রবার (২০ নভেম্বর)

সকালে জানিয়েছেন, আমার স্বামী রাজনৈতিক কারনে বাড়ি ছাড়া। দেবর মিথ্যে মামলায় জেলজাহতে। বাড়িতে বৃদ্ধ শশুর-শাশুড়ি ও পরিবারের শিশু সদস্যদের নিয়ে তারা থাকেন। বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে বাড়ির প্রায় তিনশ' ফুট দূরত্বে রাতের আধারে অজ্ঞাতনামা ব্যক্তিরা পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পরিবারের ছোট-বড় সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। গৌরনদী মডেল

থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ২০-১১-২৬ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ